শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০২:০২ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘খেলা হবে’ কোন রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না: তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ

মহসীন কবির: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘খেলা হবে’ কোন রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না।  

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু ২৩ এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম। 

তিনি আরও বলেন, মণি ভাই ছিলেন আমার প্রিয় নেতা। আমি যখন বরিশালে বিএম কলেজে পড়তাম, তখন তিনি আমার হোস্টেলে গিয়েছিলেন। আমাকে বলেছিলেন, ‌‘তুমি আমার সঙ্গে ছাত্রলীগের রাজনীতি কর।’ তখন মণি ভাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তারপর থেকে আমার ছাত্রলীগে যাত্রা শুরু। তার সঙ্গে আমার অনেক স্মৃতি। তাকে গ্রেপ্তার করার পরে ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিলেন। আমরা এক সঙ্গে মুজিব বাহিনীতে ছিলাম। চ্যানেল২৪ ও যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়