শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০১:২৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকি, ধামকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না: কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশের পেছনে বিএনপি যে অর্থ ব্যয় করছে তার উৎস খোঁজা হচ্ছে। হুমকি, ধামকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে হুংকার দিচ্ছেন রাজপথ দখলের। ১০ তারিখের অনেক আগেই পল্টনে তাবু টানাচ্ছে বিএনপি, হান্ডি-পাতিল আনছে। কোথায় পাচ্ছে এই টাকা। তাদের এই অর্থের উৎস খোঁজা হচ্ছে।’

ড. কামাল হোসেন বিএনপিকে সমাবেশের টাকা দিচ্ছে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন ট্যাক্স ফাঁকি দিয়েছেন, অর্থপাচার করেছেন। বাংলাদেশের রাজনীতির রহস্যময় পুরুষ এই কামাল হোসেন। সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’ সময়, যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়