শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা টাউনহল ও ঈদগাহ মাঠেই বিএনপি কর্মীদের জুম্মার নামাজ

জুম্মার নামাজ

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লা নগরীতে যে পরিমান মসজিদ আছে গণসমাবেশের জন্য উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের জুমা নামাজের জন্য তা যথেষ্ট না হওয়াতে কুমিল্লার দুই মাঠে হবে আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করা হয় সমাবেশ স্থল কুমিল্লার টাউনহল মাঠ ও কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুম্মার নামাজের দুইটি জামাত হয়। 

সরেজমিনে কুমিল্লার টাউনহল মাঠে ঘুরে দেখা গেছে, নেতাকর্মীরা এখনও ছোট ছোট মিছিল নিয়ে সভার দিকে আসছেন। যারা জেলা উপজেলা থেকে গতরাতেই অবস্থান নিয়েছেন তারা সকালে ঘুম থেকে উঠে মাঠেই অবস্থান করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার টাউনহল মাঠের জামাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি আমিন উর রশীদ ইয়াছিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশ নেন। টাউন হল জামাতে নামাজের ইমামতি করবেন মুফতি মোহাম্মদ নাঈম। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক ইমামতি করেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠে।  কয়েক হাজার নেতাকর্মী এই জামাতেও অংশ নেন বলে জানিয়েছেন তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।  

এদিকে কুমিল্লা  ঈদগাহ মাঠে ও টাউন হল মাঠে পৃথক দুটি জামা নামাজের জামায়াত অনুষ্ঠিত হওয়ার  বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ