শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেই: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়

শাখাওয়াত মুকুল: বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ হবে বলে। আমরা সরকারের ফাঁদে পা দেব না। আমরা সংঘাত এড়িয়ে আসব।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরে-বাংলা-নগরে ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সবগুলো সমাবেশে আওয়ামী লীগ সংঘাতের চেষ্টা করেছে। প্রশাসন দিয়ে চেষ্টা করেছে, গণপরিবহন বন্ধ করে দিয়ে চেষ্টা করেছে। আর নতুন কোন পথ খোলাও রাখেনি। সুতরাং ঢাকার মহাসমাবেশে তারা এটা করবে আমরা তা স্বাভাবিকভাবে মনে করছি, অস্বাভাবিক মনে করছি না।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, আইনের শাসনে বিশ্বাস করতেন, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করতেন। সার্বিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং ন্যায়বিচারে বিশ্বাস করতেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ। 

এসএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়