শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ১১:৪৪ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদ

ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদ

 
জেরিন আহমেদ: ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে হামলার শিকার হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৫ জন। এই হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করে ধানমণ্ডিতে মশাল মিছিল করেছে ছাত্রদল।  বিক্ষোভ ও মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিথুন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ এবং সেন্ট্রাল সদস্য আমির হামজা রাজু ।

মিছিলটি ধানমন্ডি থানার বিপরীত থেকে বের হয়ে সাইন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা চঞ্চল আহাম্মদ, মোহাম্মদ ইমন হোসেন, মো. ইউসুফ দিপু, মো. আবরার জুবায়ের, আলম দর্পণ, মো. ইমতিয়াজ সুলতান, মো. হোসেন, মো. নাসিফ আহমেদ, মো. ইমরান হোসেন, মেহেদী হাসান বিল্লাল, আল-আমীন হোসেন, আশিক ইসলাম, শাকিল হোসেন, শাকিল ইসলাম, হাকিম হোসেন, আল-আমীন ইসলাম প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়