শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক প্রতিমন্ত্রী আবুল হোসেন মারা গেছেন

শাখওয়াত মুকুল: সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ্ মোহাম্মদ আবুল হোসেন মারা গেছেন।  সোমবার সকাল ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২০০১ জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার সংসদ সদস্য ছিলেন ও বরিশাল উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজ বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদ মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। ডিবিসি টিভি ও ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়