শিরোনাম
◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার নেতৃত্বেই যুগপৎ আন্দোলন : মির্জা ফখরুল 

মির্জা ফখরুল 

শাখাওয়াত মুকুল: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই যুগপৎ আন্দোলন হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি(কাজী জাফর) সঙ্গে সংলাপ শেষে তিনি এই কথা জানান।

তিনি বলেন, সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপির যুগপৎ আন্দোলন শুরু করবে। ফখরুল জানান, চলমান আন্দোলন চলা অবস্থাতেই সকলের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেতৃত্বে বা নেতা আগেই ঘোষণা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। 

সংলাপে জাতীয় পার্টির(কাজী জাফর) ৯ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান, এএসএম শামীম, কাজী মো. নজরুল ও গোলাম মোস্তফা।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলম খান। সংলাপ শেষে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দাবিগুলো হচ্ছে, এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন সরকারের হাতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর। একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি। 

আমরা একমত হয়েছি যে, এই দাবিগুলোতে আমরা যুগপৎ আন্দোলন শুরু করবো। সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করব। 

মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, এ টু জেড সকল ইউনিফাইড করা, একত্রিত করা। আল্লাহ রহমতে আমরা সেই পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক সাথে আলোচনায় সফলকাম হয়েছি। ‘‘আমি বিশ্বাস করি, আমাদের সকলের ঐক্যবদ্ধ এই সংগ্রাম জয়যুক্ত হবেই।”
 
গতকাল ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। সন্ধ্যায় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের সাথে সংলাপে বসবেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ