শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০১:২৪ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনের মাধ্যমেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে: বাদশা

আবদুল ওহাব: বগুড়া জেলা বিএনপির আহব্বায়ক রেজাউল করিম বাদশা বলেছেন, দেশের জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। ধুকে ধুকে কষ্ট করছে। জনগণ তার অধিকারের কথা বলতে পারছে না। রাজপথে মিছিল মিটিং করলেই নির্যাতন করা হয়। একদলীয় স্বৈরশাসক 
রাষ্ট্রের শাসন ব্যবস্থা বিপর্যস্ত করেছে। তাই দেশের জন্য, জনগণের জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে। রক্ত দিয়ে হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার  (৩০ সেপ্টেম্বর) বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বগুড়া জেলা বিএনপির আহব্বায়ক রেজাউল করিম বাদশা। 

অনুষ্ঠানে এনামুল হক শাহীনকে শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি, আজিজুর রহমান বিদ্যুৎকে সাধারণ সম্পাদক এবং হারেছ উদ্দিন ও আবু শাহীন সানিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। 

 এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এড সাইফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক ফজলুল বারী তালুকদার বারী, মোশারফ হোসেন, জাতীয় নিকমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী, আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাফতুন আহমেদ, বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান৷ সাংগঠনিক সম্পাদক এড মেরী। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি, আবু হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়