শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐক‌্যর মধ্যেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু

শাখাওয়াত মুকুল: সরকার গণতন্ত্র, স্বাধীনতা হরণ ও লুটপাট করে দেশ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। তিনি বলেন, এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া কোন পথ নাই। জাতীয় ঐক্যের মধ্যেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

এসময় দুদু বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমরা আবারও গণতন্ত্র,স্বাধীনতা, ভোটার অধিকার ফিরিয়ে আনতে পারবো। তিনি বলেন, দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। 

দুদু বলেন, ১৯৭১ যুদ্ধের আগে যারা গণতন্ত্র, নিজের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে তাদেরকে ভারতের চোর বলা হতো আর এখন গণতন্ত্র ও বেঁচে থাকার অধিকার চাওয়া হচ্ছে, ভোটার অধিকার চাওয়া হচ্ছে। তখন আমাদেরকে আগুন সন্ত্রাসী আখ্যা দেয়া হচ্ছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের হামলা করা হচ্ছে। প্রতিরোধে যখন বিএনপি লাঠি নিয়ে বের হচ্ছে তখন বলা হচ্ছে লাঠি নিয়ে বের হওয়া যাবে না। লাঠির মাথায় তো বাংলাদেশের পতাকা আছে। বাংলাদেশের পতাকা তো গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা কি পতাকা বহন করতে দেবেন না? লাঠির দিকে আপনাদের নজর কেন? পতাকার দিকে নজর নাই কেন?

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধু বিরোধী দলের লাঠি দেখেন অন্যদের লাঠি দেখেন না। আওয়ামী লীগ লাঠি বহন করে সেটা দেখেন না কেন।

তিনি আরও বলেন, বৃটিশদের বিরুদ্ধে বাঙালিরা প্রথম স্বাধীনতার যুদ্ধ ঘোষণা দিয়েছে। দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এখন বাঙালি জাতিকে হাস্যকর পাত্রে পরিণত করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু অধিকার হারা মানুষের মত থাকতে চাই না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়