শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ: শেরীফা কাদের এমপি

জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়

শাহীন খন্দকার: জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি বলেছেন, প্রার্থীর নাম পড়তে পারে না বলেই এখনও অধিকাংশ ভোটার প্রতীক দেখে ভোট দেন। এমন বাস্তবতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া যৌক্তিক হবে না। দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম-এ ভোট নেয়ার বিপক্ষে মতামত দিয়েছেন। আসলে দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না।

তিনি বলেন, দেশের মানুষ মনে করে ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমুলক। সারা পৃথিবী যখন ইভিএম বর্জন করছে, তখন ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের অতি উৎসাহ সবার মনে সন্দেহ সৃষ্টি করেছে। বর্তমান বাস্তবতায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ।

আজ বুধবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আগামী ৫ নভেম্বর জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভায় সভাপতির বক্তৃতায় শেরীফা কাদের এমপি একথা বলেন।

এসময় শেরীফা কাদের এমপি’র হাতে ফুল দিয়ে বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিঠু হাসান জাতীয় সাংস্কৃতিক পার্টিতে যোগ দেন। শেরীফা কাদের এমপি’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোতাহার সিদ্দিকী, চম্পা মন্ডল, আব্দুল হান্নান, মোস্তফা জামান বাবু, ফয়েজ আহমেদ, নিগার সুলতানা রানী, ওমর ফারুক সুজন, হাবিবুল্লাহ ফকির, আনিচুর রহমান বাপ্পি, মিরাজ মেহেদী, আফসানা ইয়াসমিন, রাজু আহমেদ, পঙ্কজ দাস, জি এ রাজু, শাহাদৎ হোসেন স্বপন, পিয়ারুল হক হিমেল, মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, জিয়াউর রহমান, মিনি খান, আরাফাত ইসলাম সামী, মিঠু হাসান, খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়