শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শাওনের মৃত্যুতে গণঅভ্যুত্থান ঘটেছে: মির্জা ফখরুল

সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম

শাখাওয়াত মুকুল: বিএনপি মহাসচিব বলেছেন, রক্ত দেখিয়ে হত্যা করে, গুম করে, ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচীতে গুলি করে শুধু হত্যা করে শেষ করেনি। সেখানে নেতাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও তাদের নামে মামলা করেছে। ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। শাওনের মৃত্যুতে মানুষের অভ্যুত্থান ঘটেছে। এই অভ্যুত্থান আর থামাতে পারবেন না। 

মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, মিথ্যাচার করে প্রতারণা করে জনগণকে বোকা বানিয়েছে আওয়ামী লীগ সরকার। মানুষ আর তাদের দেখতে চায় না। তারা বিএনপির ৩৫ লাখ নেতা কর্মীর নামে মামলা করে, সহস্রাধিক নেতাকে গ্রেফতার করেছে। শাওনের বাবাকে ভয় দেখাচ্ছে তারা। তার ছেলেকে বিএনপির নেতারা মেরেছে বলে স্বীকারোক্তি দিতে চাপ সৃষ্টি করেছে। 

তিনি বলেন, জনগণের দাবিতে গত দেড় মাস ধরে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, এই আন্দোলন সংগ্রাম, রক্তপাত বিএনপির জন্য নয়। এই সংগ্রাম জাতির জন্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়