শিরোনাম
◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ  

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাঁটে আওয়ামী লীগ মালিকানাধীন ৬ বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদোষীরা অভিযোগ করে জানান, সন্ধ্যায় ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে একে একে আওয়ামী লীগ মালিকানাধীন ৬টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং ক্যাশে থাকা টাকা লুটপাট করে নেয়। হামলাকারী ছাত্রদলের নেতাকর্মী। তারা চাঁদার দাবিতে এই হামলা করেন বলে অভিযোগ করেন তারা।

তবে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ অভিযোগ অস্বীকার করে বলেন, স্বার্থসংশ্লিষ্টায় কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। তবে এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়।

এ ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, অপরাধী যেই হোক, তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

  • সর্বশেষ