শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত বিএনপির এমপিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের শপথ নিলেন নবনির্বাচিত বিএনপির এমপিরা। মঙ্গলবার সকাল ১০টার ৪০ মিনিটের দিকে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

​সংসদ ভবনে তারেক রহমান

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ১২০০ দেশি–বিদেশি অতিথি
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে। যার মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা রয়েছেন।

প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা, শপথ নিতে প্রবেশ করছেন এমপিরা

নয়া যাত্রায় বাংলাদেশ। আজ শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত এমপিরা। বিএনপি’র নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই। গতকালই প্রস্তুত করা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ স্থল। এবারই প্রথম বঙ্গভবনের বাইরে শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সংসদীয় দলের সভা হবে। এই সভায় সরকারি দলের নেতা নির্বাচন করা হবে। এর বাইরে বিরোধী দলও তাদের নেতা নির্বাচন করবে।

ইতিমধ্যে শপথস্থলে আসতে শুরু করেছেন নির্বাচিত এমপিরা। তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে মঙ্গলবার সকাল ৯টা থেকেই।  

সকাল পৌনে ১০টার দিকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে ভোলা–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা–৩ আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে।

সংসদের সামনের উৎসুক মানুষের ভিড় বেড়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরাও। মানিকমিয়া এভিনিউ দিয়ে আজ কোনো যান চলাচল করছে না। এদিকে শপথের কারণে সংসদ ভবনের আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে। আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ ও  ফার্মগেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন ধীর গতিতে চলছে অন্যান্য সড়কগুলোতেও। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়