শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৩০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

মনিরুল ইসলাম : উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ।

এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা ‘আচারণবিধি’ কোনোভাবই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফরসংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি।

সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে রওয়ানা দিয়ে টাংগাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত যাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়