শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার ৩ আসনে জামায়াত প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের সর্বত্র চলছে মনোনয়ন যাচাই বাছাই। এরই অংশ হিসেবে কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ মোট ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।

এদিকে যাচাই-বাছাই শেষে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নও বৈধতা পেয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল বলেন, ‘ছোট একটি ত্রুটির কারণে আমার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। বিষয়টি সংশোধন করে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করব।’

Advertisement

উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

কুমিল্লার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র শনিবার যাচাই-বাছাই করা হবে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ