শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ কমিটি হবে ইমাম ও খতিবদের পরামর্শে : জামায়াত আমির

ইমাম ও খতিবদের পরামর্শে মসজিদের কমিটিগুলো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কমিটি আলেম-ওলামাদের পরামর্শে হবে।’

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের বাদ দিয়ে নয়, তাদের সহযোগিতার জন্য হবে কমিটি।’

ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালি সমাজ গড়ে উঠকে জানিয়ে তিনি বলেন, ‘আজও আপনাদের পেছনে, আগামীতেও আপনাদের পেছনে থাকব। আপনাদের নেতৃত্বে সোনালি সমাজ গড়ে উঠুক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়