শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাগবাটোয়ারার নির্বাচন নয়, আদর্শিক রাজনীতি—স্বচ্ছ প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্তের ঘোষণা এনসিপির

দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাগবাটোয়ারার বাইরে থাকবে। তবে আদর্শের ভিত্তিতে যেকোনো জোট বা আলোচনায় আগ্রহী দলটি। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে তালিকা ঘোষণা করা হবে। 

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের দেয়া প্রতীকের প্রকৃত ডিজাইন এখনও পাইনি। এতে নির্বাচনি প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম গ্রহণ করা ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকারের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা জানানো হবে। 

এ সময় দলটির জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করতে চায় এনসিপি। এ ছাড়া, স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়