শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের দায়ে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আদালতে অভিযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে শাহিন মাহমুদ (এম.এইচ) নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে আদালতে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার সাইবার সুরক্ষা অধ্যাদেশে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই অভিযোগ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে কোনো আদেশ না দিয়ে তিনি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগে বলা হয়েছে, ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই বক্তব্যের সূত্র ধরে ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত। বাদীর অভিযোগ, তারেক রহমান ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন।

মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়