শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনা মধ্যযুগীয় বর্ররতার সামিল : সাইফুল হক

মনিরুল ইসলাম : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন,  সরকারের দূর্বলতা ও অকার্যকারীতার সুযোগে দেশকে আইয়েমে জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেবার চেষ্টা করছে।

তিনি রাজবাড়ীতে কথিত তৌহিদী জনতার নামে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্বিতীয় কোন নজির নেই।তিনি ধর্মের নামে এই ধরনের অধর্মের বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মানুষদের সোচ্চার হবার আহবান জানান।

তিনি চট্টগ্রামের হাটহাজারী সহ দেশের নানা যায়গায়  ছড়িয়ে পড়া সংঘাত সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এইসব  নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। 

তিনি বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পডছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। আজ বিকালে পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

আজ রোববার সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান  সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  সিকদার হারুন মাহমুদ,  স্বেচ্ছাসেবক বিভাগের সদস্য  আইয়ুব আলী, বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, ফায়েজুর রহমান মনির, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। 

সভার শুরুতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়