শিরোনাম
◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক

মনিরুল ইসলাম: বিএনপি স্হায়ী কমিটি সদস্য  সালাহ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রশ্নে ৪৮ (৩) এর পর নতুন বিধান যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা  (রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন প্রসঙ্গে) আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেছে বিএনপি। 

আজ  জাতীয়,ঐক্য মত কমিশনের সাথে বিএনপি বৈঠক শেষে সন্ধ্যা ৫ টায়  দ্বিতীয় দফা  সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই কথা বলেন তিনি।

তিনি জানান,  আগামী ২২ এপ্রিল  তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি।

সালাউদ্দিন আহমেদ বলেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেনা এমন  প্রস্তাবের সাথে একমত হতে পারেনি বিএনপি। অপশন ফ্রী থাকা উচিৎ মনে করে  বিএনপি।তবে এ বিষয়ে  নতুন প্রস্তাবনা দিয়েছে কমিশন। তা 
দলীয় ফোরামে আলোচনা করে পরে  জানানো হবে। 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন তা নিয়ে পুরোপুরি একমত নয় বিএনপি।

তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালি করার বিষয়ে কমিশনের সাথে একমত তবে সংবিধানে উল্লেখ করে নয় আইন করে করাকে সমীচীন মনে করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যকর কমিশন নিয়ে যে সুপারিশ করা হয়েছে সংবিধানে উল্লেখ করে নয় আইন করে করাকে সমীচীন মনে করি আমরা।

তিনি আরও বলেন, জেলা কমিশন কাউন্সিল নিয়ে নীতিগত একমত, আইন করে করা উচিৎ। সংবিধানে অন্তর্ভূক্ত করে স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিক ব্যবহার না করার বিষয়ে কমিশনের সাথে একমত বিএনপি।

তিনি জানান, বিচার বিভাগের পূর্ণাঙ্গ আলাপ ২২ তারিখ করবো। সংবিধানের প্রায় সকল বিষয়ে আলাপ শেষ হয়েছে। পরে এ সব নিয়ে কথা বলবো।

সালাউদ্দিন বলেন, কেয়ারটেকার সরকার ফিরলে স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারলে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর হবে এতে গণতন্ত্র আরো ক্রিয়াশীল হবে।চার্টার স্বাক্ষর হলে সবাই বাধ্য থাকবে সংস্কারগুলো বাস্তবায়ন করতে।

  • সর্বশেষ