শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:১১ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার  সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, ইস্যু নির্বাচনী রোডম্যাপ

মনিরুল ইসলাম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বুধবার দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন।

নির্বাচন ইস্যুতে দলীয় মনোভাব জানাতেই, নির্বাচনী রোড ম্যাপ নিয়ে  মূলত এই বৈঠক করছেন বলে জানা গেছে। 

এর আগে সংস্কার ও জাতীয় ঐকমত্য ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করলেও আজকের বৈঠকের মূল এজেন্ডা হবে নির্বাচনী রোডম্যাপ।

দলীয় সূত্র জানায় , জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপি’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। নূন্যতম সংস্কার করে  আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এমন বার্তাও দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়