শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরা থেকে আ.লীগ নেতা মামুন মন্ডল গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডলকে উত্তরা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রাজধানীর উত্তরার রুপায়ন সিটি থেকে হত্যা মামলার আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় উত্তরা দিয়া বাড়ী খালপাড় রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো হত্যা মামলার আসামি মামুন মন্ডল রূপায়ন সিটিতে লুকিয়ে আছেন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তারা মামুন মন্ডলকে গ্রেফতার করেন।

আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে পরে প্রত্যাহার করেন। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ৩৫টি মামলা রয়েছে।

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়