শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক সারজিস ‘সহমত’ প্রকাশ করলেন বিএনপি নেতা ইশরাকের সঙ্গে

দেশে আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দল-মত-ধর্ম-নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সঙ্গে অগ্রিম একাত্মতা প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২৮ নভেম্বর) এক স্ট্যাটাসে এসব কথা বলেন ইশরাক। তার এই মন্তব্যের সঙ্গে ‘সহমত’ পোষণ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

নিজেদের ফেসবুকে ইশরাক হোসেনের স্ট্যাটাসটি শেয়ার করেছেন তারা।

স্ট্যাটাসে ইশরাক লিখেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব তা চলবে না।

কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা গত কয়েক দিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল-মত-ধর্ম-নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।’

তার এই স্ট্যাটাস নিজের ওয়ালে শেয়ার করে নাহিদ ইসলাম লিখেছেন, ‘এটা প্রজন্মের লড়াই।

নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত। ঐক্যবদ্ধ, প্রতিরোধ এবং পুনর্গঠন।’

একইভাবে ইশরাকের এই স্ট্যাটাসের সঙ্গে একমত সারজিস আলমও। তিনিও লেখাটি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। সারজিস লিখেছেন, ‘ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থকে একপাশে রেখে দেশের মানুষের প্রশ্নে, দেশের প্রশ্নে যারা ঐকক্যবদ্ধ থাকবে তাদের সাথে আমরা সব সময় একাত্মতা পোষণ করব।

আমরা এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে একই সূত্রে গাঁথা ভাই, আমরাই আগামীর প্রজন্ম ৷এই মানসিকতা আমাদের সব সময় ছিল, আছে এবং থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়