শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৪১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগামীতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান 

মনিরুল ইসলাম  : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আগামীতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

তিনি বলেন, দেশ এখন স্বৈরাচার মুক্ত, এখন গড়ার পালা। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার  বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার সময়ে নতুন কুড়ির মত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভালো সাংস্কৃতিক কর্মী এবং দক্ষ খেলোয়াড় তৈরিতে দৃষ্টি রাখবেন। শুধু ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না ভালো খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ তৈরি করতে হবে। সেটা করবে বিএনপি।

তারেক রহমান আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলা গুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাহিরের দেশের খেলোয়াড়ের ওপর নির্ভরশীল কমাতে হবে আমাদের। সবকিছু হবে সরকারিভাবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ