শিরোনাম
◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ১২:১৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি বক্তব্যের তীব্র সমালোচনা করলেন মির্জা ফখরুল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সরকারের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায়টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরো আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।’

[৩] বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।

[৪] সরকারের দমন-পীড়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

[৫] গত কয়েক দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলের কমপক্ষে দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৬] মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে। শত শত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর।’

[৭] তিনি বলেন, ‘আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন আখ্যা দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি ন। আমার জানা মতে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে।’ সম্পাদনা: এম খান

  • সর্বশেষ