শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি ঢাবি সাদা দলের

রিয়াদ হাসান: [২] সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

[৩] শিক্ষকরা বলেন, বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনসহ দেশের সার্বভৌমত্ব সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থ- সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক তথা সামগ্রিক উন্নয়ন এবং অগ্রযাত্রায় অসামান্য সাফল্য অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে প্রশংসিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে আমরা মনে করি।

[৪.১] তারা বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি এবং জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও অপচেষ্টার অংশ হিসেবেই তাঁকে কথিত দূর্নীতির মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে কারাদন্ড প্রদান করে রাজনীতি থেকে বিযুক্ত করা হয়েছে। 

[৪.২] শুধু তাই নয়, ৭৯ বছর বয়সী প্রবীণ নারী রাজনীতিবিদ খালেদা জিয়াকে উন্নত ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার যে তথ্য আমরা পাচ্ছি, তা খুবই উদ্বেগজনক। চিকিৎসকদের সূত্রেই আমরা জানতে পেরেছি যে, খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে তার চিকিৎসা প্রয়োজন।

[৫] সরকারের মানবিক আচরণ প্রত্যাশা করে শিক্ষকরা বলেন, উপর্যুক্ত পরিস্থিতিতে খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁর প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ করার এবং তার জীবন রক্ষার্থে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।

[৬] তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, দেশবাসীও বেগম খালেদা জিয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে এরূপ ইতিবাচক পদক্ষেপই প্রত্যাশা করে।

[৭] বিবৃতিতে সাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক প্রফেসর মো. লুৎফর রহমান এবং যুগ্ম-আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রফেসর আবদুস সালাম। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়