শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

জ্বালানি তেলের সংকট, একটি বৈশ্বিক সংকট। সরকারকে এ বিষয়ে কোনো লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘তেলের পাম্পগুলো আগে তিন গাড়ি তেল পেত, এখন পায় এক গাড়ি। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু পাম্প মালিকরা জানালেন, তিন ভাগের এক ভাগ তেল পাচ্ছেন।’
 
অভিযোগ করে  তিনি বলেন, ‘জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা, সেখানে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এমন মিথ্যাচার করছে। জ্বালানি তেলের এই সংকট সরকারের তৈরি না, বৈশ্বিক সংকট। তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন করছে সরকার।’
 
জ্বালানি তেলের সংকটের সত্যটা সামনে আনার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘এই সংকট আমরা সবাই মিলে একসঙ্গে মোকাবিলা করব।’
  
এর আগে রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে জামায়াত আমির বলেন, ‘হাসপাতালটি মাত্র ৭০০ বেডের। ফলে বিপুল সংখ্যক রোগীকে ভর্তি করানো যাচ্ছে না।’
 
অভিযোগ করে তিনি বলেন, ‘পুরো স্বাস্থ্যখাতই বিশৃঙ্খল। স্বাস্থ্যখাত লুটপাট করে খাওয়া হচ্ছে। শিশুদের প্রতি দায়বদ্ধতা থেকে শ্যামলীর হাসপাতালে কিছু চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করবে জামায়াত।’
 
ক্ষমতায় গেলে শিক্ষাখাত ও স্বাস্থ্যখাতকে জামায়াত সর্বোচ্চ প্রাধান্য দেবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়