শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৮ জুন, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৪, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডামি সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত: সালাউদ্দিন টুকু

রিয়াদ হাসান: [২] বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলায় বহু আলেম উলামাদের কারাবরণ করতে হয়েছে। এখনো অনেক আলেম কারাগারে বন্দি রয়েছেন।

[৩] মঙ্গলবার (১৮ জুন) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে গুলিপেচা গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

[৪] সালাউদ্দিন টুকু আরও বলেন, বর্তমান ভয়াবহ দুঃশাসনের কারণে এবারের ঈদও ভালোভাবে করতে পারেনি মানুষ। সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অন্যদিকে লুটেরাদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। মানুষ এখন চরম অর্থ কষ্টে দিনাতিপাত করছে। অনেক মানুষ কোরবানি দিতে পারেনি। এ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

[৫] এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মসজিদের দায়িত্বশীল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়