শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বংশালে গরিব হরিজনদের উচ্ছেদের নিন্দা জানিয়েছে সিপিবি, পুনর্বাসন দাবি

রিয়াদ হাসান: [২] বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন তার নিজস্ব এলাকায় বড়লোকদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করতে পারলেও দরিদ্র সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করে ওই এলাকায় বহুতল ভবন নির্মাণ করে বিশেষ গোষ্ঠী ও চাঁদাবাজদের পকেট ভরার সুযোগ করে দিতে চাইছে।

[৩] মঙ্গলবার এক বিবৃতিতে উচ্ছেদকৃতদের স্বস্থানে ফিরিয়ে নেওয়া এবং প্রকৃত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান থেকে ফিরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন তারা।

[৪] বিবৃতিতে তারা বলেন, শহর পরিষ্কার রাখতে এবং শহরের মানুষের দুঃসময় এসব বাসিন্দারাই মানুষকে বাঁচিয়ে রেখেছেন। এরা এই অঞ্চলেই কয়েকশ’ বছর ধরে বাস করছেন। বিকল্প বাসস্থান ছাড়া তাদের উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

[৫] তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বয়স অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সবার জন্য সম্মানজনক বাসস্থান নিশ্চিত করা যায়নি। কয়েক পুরুষ ধরে অনেক কষ্টে দরিদ্র জনগোষ্ঠী এক স্থানে মানবেতার জীবন যাপন করে চলেছেন। এদের উচ্ছেদ করে বড়লোক, লুটেরাদের সুযোগ দেওয়ার বিরুদ্ধে সচেতন দেসবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়