শিরোনাম
◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১১:৫৭ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। 

রমজান মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধীদলের নেতাকর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

মঙ্গলবার রাতে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে গ্রেপ্তার, ফরমায়েশী সাজা ও কারান্তরীণ করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে।
 
সোমবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন ফখরুল। বিএনপি মহাসচিব হারুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

  • সর্বশেষ