শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২, ০২:১২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২২, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষানবিশ থেকে যেভাবে জেনারেল মোটরসের সিইও

মেরি বারা

অনলাইন ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সে কো-অপ স্টুডেন্ট হিসেবে জেনারেল মোটরসে (জিএম) কাজ শুরু করেন মেরি বারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় তাকে। অতি দ্রুত ধরা দিয়েছে সাফল্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন তিনি।

১৯৮০ সালে শিক্ষানবিশ হিসেবে জিএমের সঙ্গে পথচলা শুরু করেন মেরি। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যান। জেনারেল মোটরস ইনস্টিটিউট (এখন কেটেরিং ইউনিভার্সিটি) থেকে স্নাতক করেন। পরে জেনারেল মোটরসের ফেলোশিপ নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন তিনি।

ধীরে ধীরে পেশাগত কাজেও দক্ষ হয়ে ওঠেন মেরি। তাকে স্বীকৃতি দিতেও মোটেও কার্পণ্য করেনি জিমএম। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির সিইওর দায়িত্ব পান তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তিনটি অটোমোবাইল কোম্পানি হলো জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াট-ক্রিসলার। একসঙ্গে বিগ থ্রি নামে পরিচিত এ তিন প্রতিষ্ঠান।  এর মধ্যে একমাত্র নারী সিইও মেরি। শুধু তাই নয়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সিইওদের মধ্যে তার বেতনই সবচেয়ে বেশি। 

সময়ের পরিক্রমায় বিশ্বব্যাপীও স্বীকৃতি পান মেরি। ২০১৮ সালে তাকে বিশ্বের চতুর্থ প্রভাবশালী ব্যক্তি হিসেবে খেতাব দেয় বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। ২০২১ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান পান তিনি।

কীভাবে সফল লিডার হলেন? জবাবে মেরি বলেন, কৃতিত্ব কখনও একার হয় না। পুরো টিমকে কৃতিত্ব দিতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়