শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:১৮ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা নাউনের জেনেটিভ কেইস কীভাবে লিখবেন?

মাসুদ রানা

মাসুদ রানা: ইংলিশ নাউনের জেনেটিভ/পজেসিভ কেইসের এ্যাপোস্ট্রোফি এস (‘ং) অনুকরণ করে অনেক বাংলাভাষী বাংলায় বিশেষ্য পদের অধিকার বুঝাতে এ্যাপস্ট্রোফি র (‘র) ব্যবহার করে থাকেন, যা মৌলিকভাবে ভুল। লক্ষ্য করলাম, এক লেখক তার একটি ফেইসবুক পৌস্টে লিখেছেন, “প্রয়াস’র প্রকাশনার প্রতি সবাই চোখ রাখুন”, যা বাংলা ব্যাকরণ-সম্মত নয় এবং ব্যবহার-সম্মতও নয়। বিশেষ্য পদের অধিকার বুঝাতে যে ‘র’/‘এর’ বিভক্তি যুক্ত করতে হয়, তার একটি ব্যবহারিক নিয়ম আছে, যার ব্যতয় হলে উচ্চারণে বিপত্তি ঘটতে বাধ্য। ব্যঞ্জনধ্বনি দিয়ে যে-বিশেষ্য শেষ হয়, তার অন্তে ‘র’ যুক্ত হতে পারে না। ‘র’ বিভক্তি যুক্ত হতে পারে একমাত্র স্বরধ্বনি দিয়ে শেষ হওয়া বিশেষ্যের সাথে। 

নীচের উদাহরণ লক্ষ করুন : ‘বাবার বেটা’ বনাম ‘বাপের বেটা’ ‘বাবা’ বিশেষ্যের অধিকার বুঝাতে ‘র’ যুক্ত করে ‘বাবার’ লিখা হয়, কারণ ‘বাবা’ বিশেষ্যটির অন্ত ধ্বনি হচ্ছ স্বরধ্বনি ‘আ’। কিন্তু ‘বাপ’ বিশেষ্যের অন্তধ্বনিটি ব্যঞ্জনধ্বনি হওয়ার কারণে সেখানে ‘এর’ বিভক্তি যুক্ত হবে, ‘র’-বিভক্তি নয়। সুতরাং “প্রয়াস’র” লিখা ভুল। এখানে লুপ্তি চিহ্ন ব্যবহারের কোনো সুযোগ নেই। কারণ, প্রমিত বাংলায় ‘বাপর’ নয়, ‘বাপের’ বলা হয়। লেখকের উচিত ছিলো ‘প্রয়াসের’ লিখা। ০৩/১২/২০২৩ লণ্ডন, ইংল্যাণ্ড। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়