শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৫৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমব্রত-পিয়ার বিয়ে এবং আপনাদের কোলবালিশ!

মুনমুন শারমিন শামস

মুনমুন শারমিন শামস : বাঙালির ভাবটা হইতেসে এমন যে, বিবাহিত জীবন যতো খারাপই হোক, যতো মারামারি কাটাকাটি গালিগালাজ চিটিংবাজি হোক, সেইটা মরা অব্দি টেনে নিয়া যাওয়াটা বিরাট একডা কামের কাম। ‘ওরে...বিয়ে তো একবারই হয় রে...’ এইসব পদ্য বলতে বাঙালি বিরাট ওস্তাদ। নিজেদের ভিত্রে প্রেম নাই, টান নাই, ভালোবাসাও কোনোমতে ঝুলে আছে, কিন্তু দিনরাত শো অফ করে যেতে হবেÑ ওরে দ্যাখ কতো ভালো আছি। কতো সুন্দর সংসারধম্ম কচ্ছি। দ্যাখ দ্যাখ তোরা দ্যাখ। এদিকে ঘরে ফেরার টান নাই, বাইরে এর ওর বউরে ভাল্লাগে, তার ওর স্বামীরে বয়ফ্রেন্ডরে কিউট লাগে, নিজেরটাকে ছাড়া সব ভাল্লাগে। কথা হয় না। চুমু হয় না। একসঙ্গে শোয় না অব্দি। তবু সংসার টিকিয়ে রাখতেই হবে। না হলে জাত যাবে। ভন্ডামি করে করে ঝুলে থাকবে। মাসে ২০ দিন ঝগড়া করবে। মারামারি চুলোচুলি করবে। অকথ্য গালি দেবে। তবু ডিভোর্স শুনলেই নাক সিঁটকে বলবে, ওমা ওসব কী কথা। আরেক দল আছে। এরা অন্য একটা প্রেম করে ছেড়ে যাওয়া পার্টনারকে তুলোধুনা করবে। 

আর অন্যটিকে মহান মহৎ আসনে বসায়ে রাখবে। মানে যেহেতু পিয়া আরেকটা প্রেম করে অনুপমকে ছেড়ে গেসে, ধরেই নিচ্ছে পিয়া খারাপ। আর অনুপমকে মহত্ত্বের গোল্ডমেডেল দিতেসে। এদিকে এই বাঙালি জানেই না, ওদের প্রাক্তন দাম্পত্যে সমস্যা কী ছিল, কেন ভেঙে গেল, কী বৃত্তান্ত। কিচ্ছু জানে না, দেখে না বোঝে না, দিব্যি অন্যের বেডরুমে ঢুকে কেচ্ছা বানাচ্ছে। বুঝুন। এরা পারেও। এদিকে সাংবাদিকদের আজকাল অ্যাসাইনমেন্ট দেবার সময় বলে দেয়া হয়, ওরে যেভাবে পারিস ঘটনার পেছনে দায়ী মেয়েটাকে খুঁজে বের করবি। এর নাম অনুসন্ধানী সাংবাদিকতা। এরপর যুৎমতো একটা রগরগে মিসোজিনিস্ট শিরোনাম দিবি। এরপর বসে বসে শুধু খেলা দেখবি। ক্লিকের পরে ক্লিক। নিউজ আলবাৎ হিট। এদিকে এসব যখন হচ্ছে, পরমব্রত আর পিয়ার বিয়ের অনুষ্ঠান চলছে বিরাট আনন্দ করে। অনুপমের জীবনও কোথাও থেমে নাই। 

অ্যাট লিস্ট উনি আপনাদের মতো হিতৈষিদের নিয়াও বিন্দুমাত্র বদার্ড না। উনাদের ম্যালা কাজ কাম আছে রে ভাই। উনারা যদি আপনাদের মতো এইসব ক্লিশে স্টেরিওটাইপ ভ্যাদাইম্মা চিন্তা করতে কোলবালিশ নিয়া ল্যাট কাইতো তাইলে আর ‘একবার বল নেই তোর কেউ নেই/তোর কেউ নেই’ এর মতো অসাধারণ গান বাঁধতেও পারতো না, আর পরমব্রতও দ্বিতীয় পুরুষের মতো সিনেমায় কইরা ফাটায়া ফেলতো না। আপনারা আছেন কোলবালিশ নিয়া। উনারা আছেন কাজ নিয়া, নিজেদের প্রেম, নিজেদের জীবন দর্শন আর যাপন নিয়া। তাই আপনারা সেই আলুই। উনারা উনারাই। ঠিকাসে?

  • সর্বশেষ