শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:১০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামগ্রিক অধঃপতনের তো মাত্র শুরু, সামনে অপেক্ষা করছে মহাপতন 

স্বকৃত নোমান

স্বকৃত নোমান: এক ছেলে ফেসবুকে লিখেছে, ‘মামুনুর রশীদের অবদান কী? সে রুচি তৈরির জন্য কী করেছে? রুচি নিয়ে কথা বলার সে কে’? এখনো ওই ছেলের দাড়ি-গোঁফও ঠিকমতো গজায়নি। ছেলেটি জানে না সিনিয়রদের যে ‘তিনি’ সম্মোধন করতে হয়। সে জানে না মামুনুর রশীদ কে। জানে না কী তাঁর অবদান। জানে না ‘আরণ্যক’ কার প্রতিষ্ঠিত নাট্যসংগঠন। জানে না এই সংগঠন কোন কোন যশস্বী অভিনেতার জন্ম দিয়েছে। জানে না কাদের হাতে স্বাধীনতা পরবর্তীকালে এদেশের মঞ্চ নাটক, টিভি নাটক আর সিনেমা বিকশিত হয়েছে। সে মামুনুর রশীদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছে। প্রবাদ, ‘ছাল নাই কুত্তার বাঘা ফাল’। 

ফেসবুক এক খরস্রোতা নদী। এই নদীতে বিশুদ্ধ জল যেমন আছে, সুস্বাদু মাছ যেমন আছে, তেমনি আছে আবর্জনাও, তেমনি আছে জলধোড়া, তেমনি আছে কেঁচো-কীটও। এই নদীতে যে কেউ ইচ্ছে করলেই ঢিল ছুঁড়তে পারে, যে কেউ চাইলেই মল ত্যাগ করতে পারে, যে কেউ চাইলেই নৌকা ভাসিয়ে দিতে পারে, যে কেউ বড়শি নিয়ে মাছ শিকার করতে পারে। ফেসবুকে যে কেউ যে কাউকে একটা গালি দিয়ে বসতে পারে। যে কেউ যে কারো বিরুদ্ধে দুর্নাম রটিয়ে দিতে পারে।

আমাদের রুচির, আমাদের শিক্ষার, আমাদের সংস্কৃতির যে সর্বনাশ ঘটে গেছে, সেটা শ্রদ্ধেয় মামুনুর রশীদ দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। তিনি কী বলতে চাইলেন, আর অধঃপতিত রুচির লোকজন বুঝল কী। তাঁর বক্তব্যে তারা শ্রেণিবৈষম্য খুঁজে বের করলো। তাঁর বক্তব্যে তারা হিংসা খুঁজে বের করল, ঈর্ষা খুঁজে বের করলো। কেউ কেউ আবার মার্কস-দেরিদা-ফুকো-গ্রামসির তত্ত্ব দিয়ে তার বক্তব্য খারিজ করে দিলো।

তাদের একেকজন কী মহান শিক্ষিত। একেকজন কত বড় তাত্ত্বিক। কেউ কেউ আবার মামুনুর রশীদের ব্যক্তিগত জীবন নিয়েও টানাহেঁচড়া শুরু করলো। তারা জানে না আরণ্যকের নাট্যকর্মীদের কাছে মামুনুর রশীদ কী। জানে না আরণ্যকের ছেলেমেয়েরা পিতার বয়সী এই মহীরুহের বুককে কতটা নিরাপদ মনে করে। জানে না চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, তমালিকা কর্মকার প্রমুখ অভিনয়শিল্পীরা মামুনুর রশীদকে শ্রদ্ধার কোন আসনটি দিয়ে রেখেছেন।
সামগ্রিক অধঃপতনের তো মাত্র শুরু, সামনে অপেক্ষা করছে মহাপতন। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ