শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:২৩ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ দেশে হিন্দুগুরু আর মুসলিম সহজিয়া পীরের মধ্যে কখনো কোনো বিরোধ ছিলো না

স্বকৃত নোমান

স্বকৃত নোমান: পল্টনের এক মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি কিনতে মরণচাঁদ ঘোষ অ্যান্ড সন্স’। সেলসম্যান যখন মিষ্টি মাপছিলেন, আমি তখন চোখ বুলাচ্ছিলাম দোকানের চারদিকে। ক্যাশবক্সের উপরের দেওয়ালে বর্তমান মালিকের পূর্বপুরুষদের ছবি টাঙানো। সেসব ছবির পাশে গেলাপে ঢাকা একটি মাজারের ছবি। নীচে উর্দুতে লেখা ‘খাজা গরিবে নেওয়াজ’। অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। হিন্দু সম্প্রদায়ের মিষ্টি ব্যবসায়ীর দোকানে মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুর সমাধির ছবি থাকার কথা নয়। সাধারণত থাকে না। এই দৃশ্য আমাদের চোখে একটু আনকোরা ঠেকে। কিন্তু এটা অস্বাভাবিক নয়। সুফিদের হাত ধরে এ দেশে যে ইসলাম এসেছিলো, তার সঙ্গে এ দেশের অন্তজ হিন্দুদের কোনো বিরোধ অতীতে ছিলো না, বর্তমানেও নেই। হিন্দুগুরু আর মুসলিম সহজিয়া পীরের মধ্যে কোনো বিরোধ ছিলো না।

বিরোধটা আমদানিকৃত। বিরোধটা চাপিয়ে দেওয়া। চাপিয়ে দেওয়া বিরোধের রেষ এখনো চলছে। হয়তো আরও কিছু কাল চলবে। ঋতুর যেমন পরিক্রমা আছে, তেমনি সব কিছুরই পরিক্রমা আছে। ঋতুর পরিক্রমায় বসন্ত যেমন ঘুরে ঘুরে আবার আসে, তেমনি পরিক্রমায় আবার ফিরে আসবে সোহার্দ্য সম্প্রীতির সেই কাল। মহাকালে রেখাপাত। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়