শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:২৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঠ্যপুস্তক থেকে বিববর্তনবাদ বাদ দেওয়া হবে মধ্যযুগে ফিরে যাওয়ার মতো ব্যাপার

কামরুল আহসান

কামরুল আহসান: মানুষ পশু থেকে নিবর্তিত হয়েছে এটা জানতে হবে এই কারণে নয় যে, মানুষ মূলত পশু,  বরং এখনো তার মধ্যে পশুত্বের যে অংশটুকু রয়ে গেছে সেই বিষয়ে সচেতন হওয়ার জন্য। পশুত্বের বিরুদ্ধে লড়াই করেছে বলেই মানুষ হয়েছে। সুফিরা মানুষের এই পশুত্বের নাম দিয়েছিলেন নফ্স। সাইকোলজিস্টরা নাম দিয়েছেন ঈদ। ঈদ মানে আদিম প্রবৃত্তি। আদিম প্রবৃত্তি মানে কেবল ভোগ-দখলের কামনা- বাসনা। হিংস্রতা।

মানুষ যে কতটা অসভ্য-বর্বর তা জানার জন্য ইতিহাসও পাঠ করার প্রয়োজন নেই। আমাদের চারপাশে তাকালেই তা বোঝা যায়। বর্বর জেনেও যে আমরা সচেতন হই না। কারণ আমাদের অশিক্ষা-অসচেতনতা। বেশির ভাগ মানুষ এখনো রয়ে গেছে আদিম স্তরেই। অর্থাৎ ইদই এখনো শক্তিশালী। মানুষ যদি বর্বর না হতো, তাহলে কি সে অন্য কাউকে খুন করতে পারতো? মানুষ যদি পশুই না হবে, সে মাংস খাবে কেন? আদিম প্রবৃত্তির এমন কোন অংশটুকু আছে মানুষের, যা পশু থেকে আলাদা? 

পাঠ্যপ্স্তুক থেকে বিববর্তনবাদ বাদ দেওয়া হবে মধ্যযুগে ফিরে যাওয়ার মতো ব্যাপার। তাহলে তো জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ইতিহাসেরও অনেক কিছু বাদ দিতে হয়। মানুষ যদি শুধু ধর্ম ধরে বসে থাকতো, তাহলে তো জ্ঞান-বিজ্ঞানের পথে একপা-ও যাত্রা করতে পারতো না। অনেক অজানা প্রশ্নের উত্তর যদি ধর্ম দিতে পারতো, তাহলে আর কোনো জ্ঞান-বিজ্ঞানের দরকার হতো না। যারা বিববর্তনবাদ অবিশ্বাস করেন তারা পারলে এই প্রশ্নের উত্তর দিন তো জীবাশ্ম জ্বালানি কোত্থকে এলো? কীভাবে এলো? এবং কত লক্ষ বছর ধরে পৃথিবীতে প্রাণবৈচিত্র আছে? পৃথিবীতে মানুষের সভ্যতার প্রায় এক লক্ষ প্রজন্ম গত হয়েছে। যিশুখ্রিস্টের জন্ম মাত্র একশ প্রজন্ম আগে। আদমের জন্ম তাহলে কতশত বছর আগে মনে হয়! লেখক ও সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়