শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৪৫ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন

মাহবুব কবির মিলন

মাহবুব কবির মিলন: ২৮ নভেম্বর এসএসসি রেজাল্ট দিয়েছে। ভিডিওতে জিপিএ ৫ পাওয়া এক পরীক্ষার্থী সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানালো। সে ডাক্তার হবে, যেহেতু আমাদের দেশে ট্যালেন্টেড ডাক্তার নেই, তাই তার ইচ্ছা ডাক্তার হবার। সমাজ সম্পর্কে মেয়ের ধারণা দেখে অবাক হলাম। অন্যকে হেয় বা অবমাননা করে নিজেকে ট্যালেন্ট মনে করে যদি সে এই ধারণা পোষণ করে থাকে, তবে বিষয়টি একটু ভয়ের বটে। এবার বাচ্চার রেজাল্ট শিট ফেসবুকে দেওয়ার একর অদ্ভুত প্রবণতা লক্ষ্য করলাম। আপনার বাচ্চা সব বিষয়ে ৯৮/৯৯/১০০ পেয়েছে, সেটা সবাইকে জানান দেওয়ার তো কিছু নেই। এই যুগে বাচ্চার স্কুলসহ সব তথ্য প্রকাশ করে দেওয়াটা একটা চরম বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ আপনাদের অজানা নয়। বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ বানান। তাদের মনে অহংকার জন্মে এমন কাজ ভুলেও করবেন না প্লিজ। কয়জন বাবা-মা সাহস রাখেন, বাচ্চার ছবিসহ রেজাল্ট প্রকাশের সাথে বলার যে, আপনাদের সৎ এবং হালাল আয়ে বাচ্চার শরীরের প্রতি ফোটা রক্ত তৈরি হয়েছে।

এবার সন্তানদের বলছি, জীবনে সব পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও সামান্য টাকা ঘুষ খাবার উদাহরণ এই সমাজে আছে। সরি টু সে, আমাদের ভাল মানুষ দরকার। ভাল মানুষের বড়ই অভাব যে। চিন্তা চেতনার এত দ্রুত পরিবর্তন দেখে মাঝেমাঝে আতংকিত হয়ে পড়ি। বিশেষ করে যদি সেটা গার্জিয়ানদের মাঝে হয়। ৯৯ নাম্বার পাওয়া একটা বদের চেয়ে ৩৬ পাওয়া ভাল মানুষ অনেক কল্যাণকর। শুধু এটুকু মনে রাখলেই হবে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ