শিরোনাম
◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৩৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটা দয়ালু কথা সবাইকে আকর্ষণ  করে

অপরাহ্ণ সুসমিতো

অপরাহ্ণ সুসমিতো: [১] একটা দয়ালু কথা সবাইকে আকর্ষণ করে, এমনকি একটা সাপকে তার বাসা থেকে বের করে আনে। [২] যে একা খায়, সে একাই হেঁচকি তোলে। [৩] কথা বলার সময় ৩টি দেহরক্ষী পার হলে আদর্শ হতে পারে, (ক) এটা কি সত্যি কথা? (খ) এটা কি দয়ার বা বিনয়ী কথা? (গ) কথাটা বলা কি প্রয়োজনীয়? [৪] বাসা পছন্দ করার আগে প্রতিবেশির খোঁজ খবর নাও। [৫] ভিড়ের মাঝে কখনও উপদেশ দিও না। [৬] কোনো উট যদি তাবুর মাঝে একবার নাক গলায়, কিছুক্ষণ পর সে তার বাকি শরীরটাও তাবুতে প্রবেশ করাবে। [৭] যদি কখনও শোনো যে একটা পাহাড় হেঁটে চলে গেছে, বিশ্বাস করো কিন্তু যদি শোনো যে কোনো মানুষ তার চরিত্র পাল্টেছে, বিশ্বাস করো না। [৮] কারো সুস্বাস্থ্য আছে, তার আশা আছে আর যার আশা আছে তার সব আছে। [৯] আহাম্মকের সাথে নীরবতাই শ্রেষ্ঠ জবাব। 
[১০] প্রমিজ করা হচ্ছে মেঘ আর তা পালন করা হলো বৃষ্টি। [১১] কথাটা কে বলেছে না ভেবে কি বলেছে সেটা পরীক্ষা করো। [১২] অলৌকিক কিছু ঘটতে পারে প্রত্যাশা করে কোনো বিপদসঙ্কুল জায়গায় যেও না। [১৩] অন্যের টেবিলে বসে নিজের রুটি খেও না। [১৪] যদি তোমার অনেক থাকে তাহলে তোমার সম্পদ বিলিয়ে দাও, যদি তোমার অল্প থাকে তাহলে তোমার হৃদয় দাও। [১৫] বন্ধুকে কাছে রাখো কিন্তু শত্রুকে আরও কাছে। [১৬] (বোনাস-১) পথ চলার সময় কুকুরের প্রতিবার ঘেউ ঘেউ শুনে যদি থামো তাহলে তোমার পথ আর ফুরাবে না। [১৭] (বোনাস-২) বই হচ্ছে এমনই এক বাগান যা তুমি পকেটে নিয়ে ঘুরতে পারবে। (বোনাস-৩) অপরাহ্ণকে বন্ধু করো, অন্তত এক কাপ কফি পান করতে পারবে ফ্রি, সেকেন্ড কাপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়