শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হায়রে মেয়ে, আত্মসম্মানটুকু কবে অর্জিত হবে তোমাদের?

মুনমুন শারমিন শামস্

মুনমুন শারমিন শামস্: আত্মসম্মানবোধটা খুব জরুরি, বুঝলা মেয়েরা। তুমি হয়তো পড়ালেখা শিখলা, চাকরি করলা, ব্যবসা করলা, কী ঘরেই থাকলা, ঘরে বসে বসে টিভিতে দেশ দুনিয়া দেখে ফেললা, ইন্টারনেটে ফেসবুক ইন্সটাগ্রাম করলা, এদিকে হাসব্যান্ড দুই নাম্বারি কইরা, প্রতারণা কইরা, নির্যাতন কইরা, অবহেলা অপমান কইরা চলে গেলো, তুমি কাইন্দা কাইটা লোকের কাছে আইসা কইতেসো, ‘ও আমারে নেয় না। ও আমাকে ট্যাকা দেয় না। ও আমারে কী করলে নেবে? এমন কোনো আইন কি আছে যাতে ও আমারে নেয়?’

এই ‘নেয়’ অথবা ‘নেয় না’ কথাটা যে কী পরিমান কুৎসিত এইটা বোঝার বোধই আজ অব্দি মেয়েদের তৈরি হইলো না। তাহলে কীসের নারী উন্নয়ন হইসে?

কীসের মেয়েদের শিক্ষার হার বাড়সে? কীসের মেয়েদের দেখার শেখার জানার চোখ ফুটসে যদি নিজের প্রতি ন্যূনতম মর্যাদাবোধটুকু তাদের না থাকে, যে তারা মনে করেÑ কোনো পুরুষ তাদের নেবে অথবা নেবে না; আর এই ‘নেওয়া’টাই বিয়ে, সংসার ও দাম্পত্য এবং ‘না নেয়া’টাই তালাক, যা ঘটলে তাদের জীবনে আর কিসসু থাকে না, সব অন্ধকার। হায়রে মেয়ে, আত্মসম্মানটুকু কবে অর্জিত হবে তোমাদের? লেখক: সম্পাদক, ফেমিনিস্ট ফ্যাক্টর

  • সর্বশেষ
  • জনপ্রিয়