শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লৈঙ্গিক পরিচয় সানজিদা-কৃষ্ণাদের সম্ভাবনাকে দাবিয়ে রাখতে পারেনি

সাবিনা শারমিন

সাবিনা শারমিন: কোনো খেলা কারো বাপ-দাদার দান করা সম্পত্তি নয়। নারী সাফ ফুটবলে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অনেকেই বিজয়ী নারীদের বাঘিনী বলতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, বাঘ কি সকল সময়ে মঙ্গলের প্রতীক?

শক্তির প্রতীক বোঝানোর জন্য অন্য কোন প্রাণীর সাথে তুলনা করে শক্তি প্রমাণ করার কী  দরকার আছে? আমি বলবো এরা বাংলার দামাল, দস্যু, দুরন্ত মেয়ে। এরা ফুলের বিছানায় জন্মগ্রহণ করে বাবা কিংবা সোয়ামীর দান নেয়নি। এরা কাচের টুকরো বিছানো রাস্তায় হেঁটে রক্তাক্ত হয়েও ক্ষান্ত  হয়নি, থেমে যায়নি। মেয়ে হয়ে জন্মগ্রহণ করে এরা হীনমন্যতায় ভোগেনি। লৈঙ্গিক পরিচয় তাদের সম্ভাবনাকে দাবিয়ে রাখতে পারেনি। তাই তারা স্রোতের বিপরীতে নাও ভাসানো লোক, নারী, সর্বোপরি মানুষ।

প্রশংসায় ভাসাতে হলে তাদের ডেকে এনে এদের চলার পথের বাঁধা অতিক্রমের গল্প শুনুন। এদের প্রত্যকের মা'কে সামনে নিয়ে আসুন। এদের বাবাকে সামনে নিয়ে আসুন। সামনে নিয়ে আসুন এদের মেন্টরকে, এদের কোচকে। সামনে নিয়ে আসুন এদের এলাকার মুয়াজ্জিন ইমামকে। যারা এই দামাল মেয়েগুলোকে বাল্য বিবাহ দেয়নি। সেই মসজিদের ইমামকে নিয়ে এসে জিজ্ঞেস করুন পাঁচ বছরের শিশু কন্যা সুমাইয়ার মতো একটি ফুলকে ধর্ষণ করতে না পেরে হত্যা করেছিলো। তাদের ডেকে এনে জিজ্ঞেস করুন এই দস্যি মেয়েদের দুরন্ত গতি দেখলে তাদের কামভাব জেগে ওঠে কিনা? যাহোক,এসব অনেক কথাই বলা যায়। ওরা প্রমাণ করেছে কোন খেলা কারো বাপ দাদার কেনা সম্পত্তি নয়। নিজের যোগ্যতায় কঠোর পরিশ্রম এবং সাধনা করেই এই সাফল্য ও সম্মান তারা অর্জন করেছে। 

অভিনন্দন বাঙলার দামাল দস্যু মেয়েরা। তোমরা নির্মাণে তোমাদের নাম লেখাও। ভোগে নয়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ