শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার গোপন অডিও ফাঁস নিয়ে যা বললেন যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। 

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘কী ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাথে ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলছিল, "ওপেন নির্দেশ দিচ্ছি এখন। যেখানে পাবে, সেখানে গুলি করবে"।

কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো..

কর্মকর্তা : ছবি দেখে পাকড়াও যায় না রাতের মধ্যে?

হাসিনা: সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাতে। RAB-DGFI সবাইকে বলা হয়েছে। যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে।

কর্মকর্তা: জ্বি

হাসিনা: ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওপর থেকে। এখন ওপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়। 

কর্মকর্তা : জ্বি জ্বি.. মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা। 

হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

কর্মকর্তা : হ্যা

হাসিনা: তো ওখানে পাঠাই দিক Rab রে। 

কর্মকর্তা: জ্বি, আপনার নির্দেশনা লাগবে একটু। 

হাসিনা: আমার নির্দেশনা দেয়া আছে। ওপেন নির্দেশনা দিচ্ছি এখন। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে। 

কর্মকর্তা: জ্বি

বি: দ্র: শেখ হাসিনার বিচার চাই - একথা বলতে যাদের লজ্জা লাগে এটা তাদের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়