শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদের দেশেই আছেন-দাবি সাংবাদিক ইলিয়াসের

“পালাবো না, কোথায় পালাবো” - এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কিন্তু সরকার পতনের পর থেকেই তিনি অন্তরালে। কেউ বলছেন ওবায়দুল কাদের ৫ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে। কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে, তিনি গণঅভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন।

নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য । যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন।

পোস্টে ইলিয়াস লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।

এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ড গুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদন জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো কোন ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোরডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ড গুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ড গুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে ওই দাবি গুলোর সত্যতা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়