শিরোনাম
◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও’: রাতভর গুজব

সম্প্রতি বিভিন্ন ধরনের গুজব নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি গুজব নিয়ে মুখে খোলেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুজব এর সোর্স হিসেবে ভাইরাল হয় ‘চালাইদেন’ শব্দটি। এবার এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।

এর আগে গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। যেখানে ছড়ানো হয়, দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা। রাতভর গুজবের পর এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই সেটিকে আরও রসালো করে আসিফ মাহমুদ এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

উপদেষ্টা আসিফ মাহমুদের সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এ.এম আহমেদ আজাদ নামে একজন লিখেছেন, গুজবের হাতিয়ার হিসেবে এসব বিষয় করা সঠিক, গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়,কিন্তু পরবর্তীতে এঁরাই নিন্দিত হতে হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়