শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজেক্ট নেওয়া উচিত ছিল ‘সৎ এবং আলোকিত মানুষ’ তৈরির 

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: একটি দেশ সভ্য ও সুন্দর হওয়ার জন্য একটা নির্দিষ্ট থ্রেশোল্ড সংখ্যক বড় মাপের সৎ লেখক, সৎ শিক্ষক, সৎ সাংস্কৃতিক কর্মী, সৎ বুদ্ধিজীবী, সৎ সাংবাদিক, সৎ রাজনীতিবিদ, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার লাগে। সততা এখন বলদামি হিসাবে দেখা হয়। এখন ‘একটু চালাক না হলে দুনিয়ায় টেকা কঠিন’ সূত্র মেনে চলে। দেশে এখন অসৎ লেখক, অসৎ শিক্ষক, অসৎ সাংস্কৃতিক কর্মী, অসৎ বুদ্ধিজীবী, অসৎ সাংবাদিক, অসৎ রাজনীতিবিদ, অসৎ ডাক্তার, অসৎ ইঞ্জিনিয়ারে কিলবিল করছে। কিছুদিনের জন্য পাসপোর্ট অফিসের ডিজি হয়ে দুর্নীতি করে কোটি কোটি কামিয়ে ফেলে। কারিগরি বোর্ডের ডিজির স্ত্রী দুর্নীতি করে ফেইক সার্টিফিকেট বিক্রি করে সম্পদের পর্বত বানায়। 

কল্পনা করতে পারেন? কিছুদিনের জন্য আইজি হয়ে সম্পদের পাহাড় পর্বত বানিয়ে ফেলে, কিছুদিনের জন্য ওসি, ডিসি, ভিসি হয়েও ক্ষমতার অপব্যবহার করে অপকর্মের পর্বত বানায়। এই দেশ কীভাবে উন্নত হবে? সরকারও মানুষকে সেই পথে আরো বেশি হারে ধাবিত করার জন্য ‘স্মার্ট মানুষ’ তৈরির মেগাপ্রজেক্ট নিয়েছে। অথচ প্রজেক্ট নেওয়া উচিত ছিল ‘সৎ এবং আলোকিত মানুষ’ তৈরির প্রজেক্ট। ফলে বড় মাপের সৎ লেখক, সৎ শিক্ষক, সৎ সাংস্কৃতিক কর্মী, সৎ বুদ্ধিজীবী, সৎ সাংবাদিক, সৎ রাজনীতিবিদ, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার এখন দেশ থেকে বিলুপ্তির পথে। যারা আছে তারাও মারাত্মক কষ্টে আছে। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

 
  • সর্বশেষ