শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০০ বছরের পুরোনো সুমেরীয় সভ্যতার অনন্য শিল্পকর্ম ‘রাজা সেনাকেরিবের প্রিজম’

ঋষণা রূপকথা : অ্যাসেরিয়ান রাজা সেনাকেরিবের প্রিজমটি টেলর প্রিজম নামেও পরিচিত। প্রাচীন অ্যাসিরিয়ান এ শিল্পকর্মটি রাজা সেনাকেরিবের রাজত্বের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রদান করে। তিনি ৭০৫-৬৮১ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন শহর নিনেভ শাসন করেছিলেন। ব্যাবিলনের বিরুদ্ধে সামরিক অভিযান ও নিনেভ নগরের পরিধি বাড়ানোর জন্য তিনি সুপরিচিত। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক রবার্ট টেলরের নামানুসারে প্রিজমটির নামকরণ করার কারণ তিনি ১৮৩০ সালে এটি উদ্ধার করে পরে ব্রিটিশ মিউজিয়ামে হস্তান্তর করেন যা এখনও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত। 
এর আরেকটি সংস্করণ রয়েছে ওরিয়েন্টাল ইনস্টিটিউটে। ১৯১৯ সালে ওরিয়েন্টাল ইনস্টিটিউটের জেমস হেনরি ব্রেস্টেড বাগদাদের এন্টিক ডিলারের কাছ থেকে এটি কিনেছিলেন। জেরুজালেম প্রিজম নামে আরেকটি সেনাকেরিবের প্রিজম ইসরায়েল মিউজিয়ামে রয়েছে। প্রিজমটি বেকড মাটি দিয়ে তৈরি, এর উচ্চতা প্রায় ৩৮ সেমি (১৫ ইঞ্চি)। এটি প্রাচীন মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপিতে আচ্ছাদিত। লেখাটি সম্রাট সেনাকেরিবের সামরিক অভিযান এবং বিজয়কে আলোকপাত করে লেখা, বিশেষ করে তার জুডাহ রাজ্যে আক্রমণ এবং ৭০১খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম অবরোধ। 
টেলর প্রিজমের বর্ণনা অনুযায়ী, অ্যাসিরিয়ানরা ৪৬টি প্রাচীর ঘেরা শহর এবং অসংখ্য ছোট বসতি জয় করেছিল, ফলে ২০০১৫০ জন লোক নির্বাসিত হয়েছিল এবং বিজিত অঞ্চলটি ফিলিস্তিনের তিন রাজার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। ১৪.৪.২৪

 
  • সর্বশেষ