শিরোনাম
◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০১:২৫ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওরা তো বোমা মেরেও চেষ্টা করেছে, পেরেছে কি থামাতে? 

ইমতিয়াজ মাহমুদ

ইমতিয়াজ মাহমুদ: শোনেন, কিছু মোল্লা পহেলা বৈশাখ উদযাপনকে নিয়ে নানাপ্রকার কটু কথা বলে। ওদের সাথে যুক্ত হয়েছে ওই রকম অর্থে পুরা মোল্লা না, তবে কট্টর ইসলামপন্থী রাজনৈতিক কর্মী। এসব পরাজিত, অবহেলিত, তুচ্ছ ক্যারেক্টারকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওইসব মোল্লা এবং রাজনৈতিক কর্মী এরা অথবা ওদের বড় ভাই বা পিতা বা দাদা এরা কোনো না কোনোভাবে বাঙালির নিজস্ব রাষ্ট্র গঠনের বিরুদ্ধে ছিল, ওরা হেরেছে। যুদ্ধেও হেরেছে, রাজনৈতিকভাবেও হেরেছে। বাঙালির লাত্থি গুতা খাওয়া মানুষ ওরা। ওদের উপেক্ষা করুন। 

বাঙালির পহেলা বৈশাখ উদযাপন ওরা কান্নাকাটি করে বা দোয়া কালাম করে বা বেহেশত দোজখের ভয় দেখিয়ে কোনোভাবেই থামিয়ে রাখতে পারবে না। ওরা তো বোমা মেরেও চেষ্টা করেছে। পেরেছে থামাতে? পারেনি। আরে, ওরা আমাদের থামাবে কী? ওদের বাবা আইয়ুব খানকেই তো আমরা পাত্তা দিইনি। আইয়ুব খান নির্দেশ দিয়েছে রবীন্দ্রনাথ চলবে না, আর আমাদের সানজিদা খাতুন ছায়ানট নিয়ে বটগাছে নিচে বসে ধরেছেন ‘এসো হে বৈশাখ’। ওই এক সুরেই ভেসে গেছে আইয়ুব মোনায়েম। 
এখন যেগুলি মোল্লা মৌলানা বা ওরদের চ্যালারা মুসলিম বা মুসলমান ধুয়া তুলে আজেবাজে কথা বলে, ওদের মুখের দিকে তাকিয়েও আমার মায়া হয়। আহারে বেচারারা। ওই এক এসো হে বৈশাখের সুরেই এদের সকল চিৎকার চ্যাঁচামেচি ভেসে যাবে। যহন আমরা গাইব, ‘বৎসরের আবর্জনা, যাক মুছে যাক যাক যাক’ বৈশাখের হাওয়া ওদের ধুয়ে ফেলবে। নববর্ষ উদযাপন করুন। ওইগুলোকে উপেক্ষা করুন। চলুন সকলে মিলে গাই, ‘এসো হে বৈশাখ, এসো এসো’। শুভ নববর্ষ। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়