শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলথ কমপ্লেক্স ও জেলা হাসপাতালকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আরমান কবীর: [২] স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া। লক্ষ্য একটাই, প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে গ্রাম-গঞ্জের কোনও রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভিড় করবে না।

[৩] সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

[৪] সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রনালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন যাতে কোনও রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হন।

[৫] গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেযার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। 

[৬] এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. আব্দুল কুদ্দুছ, কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্যান্য কর্মকর্তা।সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়