শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদ ও চুক্তি শেষ হতে যাওয়া ১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকেছে সরকার  

এম এম লিংকন: [২] এর মধ্যে ইতালির রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ও গ্রিসের রাষ্ট্রদূত আসুদ আহমেদের অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে এপ্রিলে। 

[৩] চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মধ্যে খলিলুর রহমান (কানাডা) ও মোশাররফ হোসেন ভূঁইয়ার (জার্মানি) মেয়াদও শেষ হবে এপ্রিলে।  

[৪] মোহাম্মাদ সুফিয়ুর রহমান (সুইজারল্যান্ড) ও মেজর জেনারেল (অব.) আশিকুজ্জামানের (কুয়েত) রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ শেষ হবে মে মাসে। 

[৫] সুলতানা লায়লা হোসেন ( পোল্যান্ড) ও মোহাম্মাদ আব্দুল হাইয়ের (থাইল্যান্ড) মেয়াদ শেষ হবে জুনে এবং শাহাবুদ্দিন আহমদ (জাপান) জুলাই মাসে ও ফজলুল বারীর (ইরাক) মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরে। 

[৬] ২৬ ( ফেব্রুয়ারি ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানান যায়। 

[৭] বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এসব দূতাবাসগুলোতে পররাষ্ট্র ক্যাডার বা বাইরে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ  দেন রাষ্ট্রপতি।তবে, মোট রাষ্ট্রদূতদের মধ্যে অন্তত ৭০ শতাংশ পররাষ্ট্র ক্যাডার এবং সর্ব্বোচ্চ ৩০ শতাংশ চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়