শিরোনাম
◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজউকের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগের ব্যাখা চেয়েছে মানবাধিকার কমিশন 

এম এম লিংকন: [২] রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) পদে অনিয়মের মাধ্যমে  জ্যেষ্ঠ কর্মকর্তাকে বঞ্চিত করে কনিষ্ঠ কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে অভিযোগ পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 

[৩] বিষয়টি স্পষ্টীকরণের জন্য চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)- কে ব্যাখ্যা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংস্থাটি। 

[৪] শনিবার ( ১৭ ফেব্রুয়ারি ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নতুন সময়কে এই তথ্য জানান। 

[৫] এতে বলা হয়, কমিশনের বেঞ্চে উক্ত অভিযোগ পর্যালোচনায় দেখা যায় যে, যাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে জৈষ্ঠ্যতা বিবেচনায় তার অবস্থান সংক্ষুব্ধ ব্যক্তির পরে, এমনকি দুর্নীতি দমন কমিশনে চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তারপরও তিনি প্রধান প্রকৌশলীর (বাস্তবায়ন) চলতি দায়িত্বের পদে বহাল তবিয়তে নিয়োজিত রয়েছেন, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিগত ১৮ এপ্রিল ২০২৩ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের সুস্পষ্ট লঙ্ঘন। 

[৬] উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, কোন কর্মকর্তাকে ৬ মাসের বেশি চলতি দায়িত্ব প্রদানের প্রয়োজন হলে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন নিতে হবে। অথচ, এই অনুমোদন না নিয়েই চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৩ বছরের বেশি উক্ত পদে নিয়োজিত রয়েছেন। 

[৭] কমিশনের বেঞ্চ-১ মনে করে, যদি দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান রাজউকের উচ্চতর এ পদে পদায়নের ক্ষেত্রে এ প্রকারের অনিয়ম হয় তবে তা দাপ্তরিক ব্যর্থতা, ব্যবস্থাপনার বিশৃঙ্খলা এবং ইতোমধ্যেই উত্থাপিত দুর্নীতির ক্ষেত্রে প্রশ্রয় দানে যোগসাজসের ইঙ্গিত বহন করে। 

[৮] এছাড়াও, যদি বিধি মোতাবেক কেউ প্রাপ্যতা থেকে বঞ্চিত হয় তবে তার মানবিক মর্যাদা ক্ষুণ্ন হয়, এবং তার মানবাধিকার লঙ্ঘন হয় বলেও উল্লেখ করেন জাতীয় মানবাধিকার কমিশন। সম্পাদনা: কামরুজ্জামান 

এমএল/কে/এসবি২

  • সর্বশেষ