শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেবার মান উন্নয়নে হাইওয়ে পুলিশ সদস্যের থাকবে ‘বডি ওর্ন ক্যামেরা’

সুজন কৈরী: [২] মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সেবার উদ্বোধন করেন।

[৩] এই সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের বিশ্বের উন্নত রাষ্ট্রের পর্যায়ে নিয়ে যেতে পেশাদারিত্বের সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট।

[৪] তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবল আন্তরিকতার মাধ্যমে মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক দমনসহ দুর্ঘটনা রোধকল্পে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ। এছাড়া মহাসড়কে গুরুত্বপূর্ণ আপডেটসহ অপরাধ নিয়ন্ত্রণে হ্যালো এইচপি অ্যাপস চালুর মাধ্যমে সড়ক-মহাসড়ক ব্যবহারকারীদের সহায়তা প্রদান, অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত কাজ করা যাবে।

[৫] হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান বলেন, বডি ওর্ন ক্যামেরার সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা হচ্ছে। এছাড়া হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সব যাত্রী সাধারণ মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়